সিলেটের জকিগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী মোঃ তাওহীদ রাব্বানী সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছেন। রবিবার (১২ জুলাই ২০২৬) প্রকাশিত ফলাফলে তাঁর এ সাফল্য নিশ্চিত হয়।
জানা গেছে, চলতি বছরের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেশের ৬১টি জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফল রবিবার ১২ জুলাই ২০২৬ প্রকাশ করা হলে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের তালিকায় স্থান পান তাওহীদ রাব্বানী।
তাওহীদ রাব্বানী জকিগঞ্জ উপজেলার নওয়াগ্রাম খ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
জানা গেছে, তাওহীদ রাব্বানী একজন নিয়মিত মেধাবী শিক্ষার্থী। এর আগেও তিনি জকিগঞ্জ উপজেলায় একই বছরে অনুষ্ঠিত বিভিন্ন মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ধারাবাহিকভাবে হাফিজ আহমেদ মজুমদার মেধাবৃত্তি, ফাহিম আল ইসহাক চৌধুরী মেধাবৃত্তিসহ একাধিক স্কলারশিপ পরীক্ষায় বৃত্তি অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।
জানা গেছে,তাওহীদ রাব্বানী সিলেটের কানাইঘাট উপজেলার কাড়াবাল্লাহ গ্রামের বাংলাদেশ সেনাবাহিনী সদস্য সবুজ আহমেদ রাজার ছেলে। তাঁর মা জকিগঞ্জ উপজেলার নওয়াগ্রাম খ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। পারিবারিকভাবে জকিগঞ্জে নানার বাড়িতে বসবাস করায় তিনি সেখান থেকেই লেখাপড়া এবং বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ধারাবাহিক এই সাফল্য অর্জন করেছেন।
Leave a Reply