1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল

সিলেটের আটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ১৬ জন আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

সিলেটের কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল বুধবার (১৪ মে) সকালে তাদের আটক করে। এদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছেন। তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশ-ইন করিয়েছে বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় এই ১৬ জনকে আটক করা হয়েছে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান- সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। আজ (বুধবার) যাদেরকে পুশ-ইন করানো হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট