1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সিলেটের ওসমানীনগর থেকে কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার দুলিয়ারবন্দ থেকে এক কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোর ৫ টা ১৫ মিনিটের দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরী দিপা রানী সিংহ (১৪) কুমিল্লা জেলার বরুড়া থানার তলাগ্রামের পীযুষ চন্দ্র সিংহ ও শিল্পী রানী সিংহ-এর মেয়ে। পরিবারের সাথে সে ওসমানীনগর উপজেলার তাজপুর দুলিয়ারবন্দস্থ ঝলক পাল-এর বাসায় ভাড়া থাকতো দিপা।
দিপা তাজপুর মঙ্গলচন্ডি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, বুধবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে দিপা। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে তার কক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা-মা। পরে পার্শ্বস্থ নির্মাণাধীন একটি ভবনের একতলা ছাদের ওপর রক্তাক্ত অবস্থায় দিপাকে দেখতে পান তারা।
তাকে উদ্ধার করে তাজপুরস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট