1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সিলেটে প্রথম ক্যালিগ্রাফি পেইন্টিং কর্মশালা সম্পন্ন

ডেক্স রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

সিলেটে প্রথমবারের মতো ৪ দিনব্যাপী ক্যালিগ্রাফি পেইন্টিং কর্মশালা সফল ভাবে সম্পন্ন হয়েছে। গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলে এই ক্যালিগ্রাফি পেইন্টিং কর্মশালা। সিলেট ক্যালিগ্রাফার্স এসোসিয়েশনের ক্যালিগ্রাফার কাজী সায়ীদ তানভীর ও সৈয়দ তানভীর আলম ক্যালিগ্রাফি পেইন্টিং এর প্রশিক্ষণ পরিচালনা করেন। চার দিনেই প্রশিক্ষণার্থীরা ক্যানভাসে ফুটিয়ে তুলে নান্দনিক ডিজাইনের ক্যালিগ্রাফি। তুলির ছোঁয়ায় বিভিন্ন রঙে রাঙিয়ে তুলেন ক্যানভাস।
সিলেট প্রথম এমন আয়োজনে আগ্রহী করে তুলেছে প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের। সাড়া ফেলেছে সর্ব মহলে। প্রশিক্ষণের শেষ দিন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্যালিগ্রাফির উজ্জ্বল নক্ষত্র আরিফুর রহমান। আরো উপস্থিত ছিলেন দেওয়ান মাহমুদ রেজা চৌধুরী।
সমাপনী বক্তব্যে আরিফুর রহমান বলেন শিল্প চর্চায় ক্যালিগ্রাফির বিকল্প নেই। তবে উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি, পৃথিবীতে বিভিন্ন ভাষায় ক্যালিগ্রাফি চর্চা হলেও, আরবী ক্যালিগ্রাফি চর্চা সবার উপরে। আমরা মুসলমান হিসেবে আমাদের ও আরবী ক্যালিগ্রাফি চর্চা করা চাই, আর মাতৃভাষা হিসেবে আরবীর পাশাপাশি বাংলা ভাষায় ও ক্যালিগ্রাফি চর্চা করা উচিত। সর্বশেষে সিলেটে এমন আয়োজন দিন দিন আরো বৃদ্ধি পাক এমন আশা কামনা করে বক্তব্য সম্পন্ন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট