1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

সিলেট-৫ আসনে নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তলব

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ-কে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনি অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত, সিলেটে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য তলব করা হয়েছে।
সূত্র জানায়, বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১ টা ৪৫ ঘটিকায় শতাধিক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিশাল বহর নিয়ে সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার পথে নির্বাচনী শোডাউন এবং পথসভা করেন। এতে কানাইঘাট থানাধীন বাংলাবাজার হতে জকিগঞ্জ সদর পর্যন্ত চেয়ারম্যান, নির্বাচনী অনুসন্ধান কমিটি ও যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত, সিলেট এর গাড়ীসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
এতে উক্ত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬(ক), ৮(ঘ) ও ১২ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
এ অভিযোগে তাকে আগামীকাল ৪ ডিসেম্বর, সোমবার, সকাল ১১ ঘটিকায় চেয়ারম্যান, নির্বাচনি অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত, সিলেটে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত, সিলেট মোহাম্মদ দিদার হোসাইন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট