1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী

সিলেট জেলা চেয়ারম্যান সমিতি’র যুগ্ম আহবায়ক হলেন জকিগঞ্জের মোঃ আশরাফুল আম্বিয়া

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে বয়সে তরুণ এই চেয়ারম্যানকে যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি’র কেন্দ্রীয় উপদেষ্টা ও চেয়ারম্যান মেম্বার কল্যাণ ট্রাস্টের সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি’র কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান সকলের মতামতের ভিত্তিতে তাঁর নাম ঘোষণা করা হয়।
মতবিনিময় ও আলোচনা সভায় স্থানীয় সরকারকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ২৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
মতবিনিময় ও আলোচনা সভায় সিলেট জেলার সকল ইউনিয়নের দাবী দাওয়া আদায়, কর্মসৃজন প্রকল্প পূনরায় চালু, চেয়ারম্যান ও মেম্বারগণের ভাতাবৃদ্ধির বিষয়ে ব্যাপক আলোচনা করা হয় এবং নতুন কমিটির অভিষেক ও প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপিকে সংবর্ধনা সহ ইউনিয়ন পরিষদগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট