1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জের রঘুরাশী মাদ্রাসা পরিদর্শন করলেন লন্ডনের মাওলানা বিলাল বাওয়া ও মাওলানা আশরাফ মক্বদম

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

জকিগঞ্জের জামেয়া ইসলামিয়া দারুস সুন্নাহ, রঘুরাশী বাজার মাদ্রাসা পরিদর্শন করেছেন শায়খুল হাদিস শায়েখ জাকারিয়া (রহঃ) এর অন্যতম খলিফা লন্ডনের হযরত মাওলানা বিলাল বাওয়া ও যুক্তরাজ্য ভিত্তিক এল.আই.এ. রিলিফ ট্রাষ্টের মহাপরিচালক মাওলানা আশরাফ মক্বদম।
বুধবার (১লা মে) বিকেলে যুক্তরাজ্যের এই দুইজন তারকা আলেম কয়েজন উলামায়ে কেরামকে সাথে নিয়ে জকিগঞ্জ উপজেলার প্রচীনতম এই দ্বীনি প্রতিষ্ঠান দেখতে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া দারুস সুন্নাহ, রঘুরাশী বাজার মাদ্রাসার মুহতামীম মাওলানা জাওয়াদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মুফতি শামসুল ইসলাম, মাওলানা সৈয়দ রেজওয়ানুল করিম রাজু, মোঃ আব্দুস সুবহান, তরুণ আলেম মাওলানা মোঃ রুহুল আমীন ও মাওলানা মোঃ ছদরুল আমীন প্রমূখ।
বৃটেনের এই দুই আলেম জামেয়া ইসলামিয়া দারুস সুন্নাহ, রঘুরাশী বাজার মাদ্রাসার একাডেমিক ভবন সহ মাদ্রাসার পুরো এরিয়া ঘুরে ঘুরে দেখেন এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। তারা সেখানে দুপুরের খাবার ও সালাতুল আসর এবং মাগরিব আদায় করেন।
এ সময় হযরত মাওলানা বিলাল বাওয়া ও হযরত মাওলানা আশরাফ মক্বদম মাদ্রাসার মুহতামীম হযরত মাওলানা জাওয়াদুর রহমানের সাথে মাদ্রাসার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরে মাদ্রাসায় আয়োজিত দোয়া মাহফিলে আলোচনা শেষে মোনাজাত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট