1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

কানাইঘাটে কেমুসাসের শেকড়ের সন্ধানে অভিযাত্রা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর উদ্যোগে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হলো ‘শেকড়ের সন্ধানে অভিযাত্রা ২০২৫’।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সাহিত্য সংসদের পৃষ্ঠপোষক সদস্য, জীবন সদস্য ও সাহিত্যামোদী ১০১ জনের অভিযাত্রী নিয়ে সিলেট থেকে মরমি কবি ইবরাহিম আলী তশ্না (রহ.) ও বহু গুণীজনের স্মৃতিবিজড়িত জনপদ কানাইঘাট সফর করেন।
সকালে সাহিত্য সংসদ প্রাঙ্গণে অভিযাত্রার উদ্বোধন করেন সাহিত্য সংসদের সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী।
অভিযাত্রার অংশ হিসেবে প্রথমে আল্লামা মোশাহীদ বায়মপুরী (রহ.) ও মরহুম কবি ইবরাহিম আলী তশ্না (রহ.)-এর কবর জিয়ারত করা হয়। এরপর কবির উত্তরসূরী, কবি সরওয়ার ফারুকীর ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেলে মরমি কবি ইবরাহিম তশ্না (রহ.)-এর প্রতিষ্ঠিত মাদরাসা উমরগঞ্জ ইমদাদুল উলুমের মাঠে অনুষ্ঠিত হয় মরমি কবি ইবরাহিম আলী তশ্নার জীবন ও কর্ম শীর্ষক একটি আলোচনা সভা।
শেকড়ের সন্ধানে উপকমিটির আহবায়ক কবি সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে এবং উপকমিটির সদস্য সচিব কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলম ও ক্যালিগ্রাফার জাহেদ হোসাইন রাহীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সাবেক সহসভাপতি কবি কালাম আজাদ, বর্তমান সহসভাপতি আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি সালেহ আহমদ, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো চিফ আবদুল কাদের তাপাদার, কেমুসাসের লাইব্রেরি সম্পাদক কবি নাজমুল আনসারী, সহ-লাইব্রেরি সম্পাদক কবি ইশরাক জাহান জেলী এবং কার্যকরী পরিষদের সদস্য কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট এবং উমরগঞ্জ ইমদাদুল উলুম-এর মুহতামিম মাওলানা আফতাব উদ্দিন।
মরমি কবি ইবরাহিম আলী তশ্ননার পরিবারের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন কবি সরওয়ার ফারুকী।
অনুষ্ঠানে তশ্না সংগীত পরিবেশন করেন শিল্পী আলী হায়দার এবং শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ আবুল কালাম।
বক্তারা বলেন, মরমি কবি ইবরাহিম আলী তশ্না ছিলেন সিলেট অঞ্চলের একজন প্রখ্যাত সুফি সাধক, গীতিকার ও আধ্যাত্মিক সাধক। ফকিরি, দেহতত্ত্ব ও কামতত্ত্বভিত্তিক নিগূঢ় দর্শনে সমৃদ্ধ তাঁর গান বাংলা সুফি সাহিত্যে এক অনন্য সংযোজন। তাঁর রচিত গ্রন্থ ‘অগ্নিকুণ্ড’ আধ্যাত্মিক সাহিত্যচর্চায় বিশেষ গুরুত্ব বহন করে। তিনি হজরত শাহজালাল (রহ.)-এর সফরসঙ্গী শাহ তকী উদ্দীনের বংশধর ছিলেন এবং আজীবন মানবিক ও আধ্যাত্মিক চেতনার প্রচারে নিবেদিত ছিলেন।
বক্তারা আরও বলেন, ‘শেকড়ের সন্ধানে অভিযাত্রা’ কেবল একটি ভ্রমণ কর্মসূচি নয়; বরং এই উদ্যোগের মাধ্যমে আমাদের সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের শেকড়ে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। নতুন প্রজন্মের কাছে মনীষীদের জীবন ও কর্ম তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে কবি ইবরাহিম আলী তশ্নার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ ও সাধনার ধারাকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
শেকড়ের সন্ধানে অভিযাত্রীদের অভ্যর্থনা জানাতে কানাইঘাটের সড়কে গেইট স্থাপন এবং অনুষ্ঠানস্থল উমরগঞ্জ ইমদাদুল উলুমের মাঠ মনোরম সাজে সাজানো হয়। অনুষ্ঠানস্থলের বিশেষ আকর্ষণ ছিলো কবি ইব্রাহিম তশ্নার হাতের লেখা, তার বিশেষ সিলমোহরসহ কানাইঘাট অঞ্চলের লেখকদের লেখা গ্রন্থ প্রদর্শনী, কানাইঘাটে ব্রিটিশবিরোধী সংগ্রামের ইতিহাস, ইবরাহিম তশ্নার জীবন ও কর্মসম্বলিত মনোরম ফ্যাস্টুন স্থাপন।
আলোচনা অনুষ্ঠানের শেষে শেকড়ের সন্ধানে অভিযান নিয়ে দৈনিক সুরমা মেইল পত্রিকার বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট