1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে

জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ

জুবায়ের আহমদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

আল খায়ের ফাউন্ডেশন ইউকের অর্থায়নে ও জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের ব্যবস্থাপনায় জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের আইয়র গ্রামে পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) দুপুরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে।

শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুসাব্বির আইয়রীর বাড়িতে আয়োজিত এ মানবিক কার্যক্রমে তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে সুশৃঙ্খলভাবে কুরবানির গোশত বিতরণ করা হয়। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছরের ন্যায় এবারও এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা আবদুল মুকতাদিরের সার্বিক তত্ত্বাবধানে নওয়াগ্রাম, মৌলভীচক, চিনিরচক, উত্তর আইয়র, লক্ষীরায়ের চক, আইয়র, বলরামেরচকসহ আশপাশের প্রায় ১০টি গ্রামের অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে কুরবানির গোশত পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ৮নং কসকনকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার হাফিজ কফিল উদ্দিন মাসুম, জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবুল কালাম, মুনশীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত ঈদের আনন্দ গরীব ও অসহায় মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়া। কুরবানি শুধু পশু জবাই নয়, এর মূল শিক্ষা ত্যাগ, মানবতা ও সহমর্মিতা। আল খায়ের ফাউন্ডেশন ইউকে দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্নআয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কুরবানির গোশত বিতরণের মতো উদ্যোগ অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

কুরবানির গোশত পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। উপকারভোগী গিয়াস উদ্দিন বলেন, প্রতি বছর মুফতি আবদুল মুনতাকিম সাহেবের প্রচেষ্টায় তারা কুরবানির গোশত পেয়ে থাকেন। তিনি দীর্ঘদিন ধরে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দান করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দাতা ও আয়োজকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট