1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা

জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬

জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শনিবার (১৩ জুন) রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম কয়ছর আহমেদ (৩২)। তিনি জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত পাখি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় এসআই মোঃ মোরশেদ আলম, পিএসআই খাইরুল ইসলাম ভূইয়া, এএসআই রমজান আলী ও এএসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে বারহাল ইউনিয়নের মাইজগ্রাম এলাকার এনাম উদ্দিন ভ্যারাইটিজ স্টোরের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকের পর তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হওয়ার পর তাকে আদালতে পাঠানো হয়।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মাদক নির্মূলে জকিগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট