সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার আসামি ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জকিগঞ্জ উপজেলার দুধেরচক গ্রামের শাহিদুল ইসলাম ওরফে সাজু (৩৮), ভরণ সুলতানপুর গ্রামের ছালেক আহমদ (৩৫), সুরানন্দপুর গ্রামের শাহিন আলম (৩৫), দিঘালীগ্রামের শাকিল আহমদ (২২) এবং কাদিপুর গ্রামের সালেহ আহমদ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রথম তিনজন বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি। শাকিল আহমদ একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি। অন্যদিকে সালেহ আহমদ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
জকিগঞ্জ থানা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার পাঁচজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply