1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময়

আপনাদের দেয়া ভালোবাসা ও সম্মান গ্রামের সকল প্রবাসীদের উৎসর্গ করলাম—মোঃ আব্দুল জব্বার

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল জব্বার বলেছেন, আমি একজন ক্ষুদ্র মানুষ। আমি গ্রাম, সমাজ তথা মানুষের জন্য কিছুই করতে পারিনি। আমার চেয়ে আমার অনেক প্রবাসী ভাই-ভাতিজা গ্রামের জন্য এবং মানুষের জন্য অনেক বেশী করেছেন। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন তা আমি পাওয়ার উপযুক্ত নয়। তাই আমি আমার প্রাপ্য ভালোবাসা ও সম্মানটুকু আমার গ্রামের সকল প্রবাসীদেরকে উৎসর্গ করলাম।
তিনি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর গ্রামের নিজ বাড়িতে এলাকাবাসীর দেয়া এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদের সভাপতিত্বে ও সমাজসেবী হাসান আহমদের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী।
এ সময় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী তাহির আহমদ, যুবনেতা আতাউর রহমান (আতা), প্রবীণ মুরব্বী মোঃ আব্দুল জলিল, মোঃ আব্দুস ছালাম, সুলতান আহমদ ও আমির হোসেন প্রমূখ। পরে সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল জব্বার যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে কামালপুর গ্রামবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রেস্ট প্রদানকালে এলাকাবাসী বলেন, আমরা প্রবাসীদের ঋণ কোনদিন পরিশোধ করতে পারবোনা। কামালপুর-টু-নওয়াগ্রাম রাস্তা নির্মাণ করতে সবচেয়ে বেশী ভূমিকা ছিল প্রবাসীদের। তাদের উৎসাহ, অনুপ্ররেণা ও আর্থিক সহযোগিতা না থাকলে আজ এ রাস্তা দৃশ্যমান হওয়া সম্ভব ছিলনা। বিশেষ করে সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে এসে আমেরিকা প্রবাসী আব্দুল জব্বার এই রাস্তা নির্মাণ ও বাস্তবায়নে যে অর্থ ও শ্রম ব্যায় করেছেন তা কখনো ভূলার নয়। আমরা তাঁর প্রতি আজীবন কৃতজ্ঞ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট