1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

জকিগঞ্জের আটগ্রামে স্মাইলেজ চ্যারিটি ইউকের মশারী বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ৪ শতাধিক গরীব, অসহায় ও হতদারিদ্র মানুষের মাঝে মশারী বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন স্মাইলেজ চ্যারিটি।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১১ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ২নং ওয়ার্ডের অন্তর্গত নালুহাটি গ্রামে অবস্থিত স্মাইলিজ চ্যারিটি ইউকের কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার-এর বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে তা বিতরণ করা হয়।
জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্করের সভাপতিত্বে ও স্মাইলেজ চ্যারিটি ইউকের পরিচালক মাওলানা মোঃ আব্দুল বাছিত-এর উপস্থাপনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মাসুদ আহমদ।
স্মাইলেজ চ্যারিটি ইউকের কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার-এর স্বাগত বক্তব্যে সূচীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, কানাইঘাটের লক্ষীপ্রসাদ ইউনিয়ন-এর প্রবীণ চিকিৎসক ডাঃ হারিছ উদ্দিন ও বিশিষ্ট মুরব্বী মাস্টার নাজির উদ্দিন চৌধুরী।
জানা যায়, স্মাইলেজ চ্যারিটি ২০১৮ সালে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন হিসেবে সরকারি অনুমোদন লাভ করে। এরপর থেকে এই চ্যারিটি বাংলাদেশের গরীব, অসহায় ও হতদারিদ্র মানুষের কল্যাণে সময়ে সময়ে নানা ধরণের প্রকল্প বাস্তবায়ন করেছে। বিশেষ করে গৃহ নির্মাণ প্রকল্প, টিউবওয়েল প্রকল্প, শিক্ষা প্রকল্প, শীতবস্ত্র বিতরণ প্রকল্প, ঈদ সামগ্রী বিতরণ প্রকল্প, কুরবানীর গোস্ত বিতরণ প্রকল্প ও মশারী বিতরণ প্রকল্প এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট