1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জের খাদিমানী’স স্কুলের বেসিক ইংলিশ গ্রামার কোর্সের ফলাফল ও পুরস্কার বিতরণী সম্পন্ন

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

অনলাইন ও অফলাইনে জকিগঞ্জের ব্যাপক পরিচিত প্রতিষ্ঠান “খাদিমানী’স স্কুল” কর্তৃক আয়োজিত বেসিক ইংলিশ গ্রামার কোর্সের ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় জকিগঞ্জের বাবুর বাজারস্থ আল-মদিনা মার্কেটে খাদিমানী’স স্কুল কর্তৃক বেসিক ইংলিশ গ্রামার কোর্সের ফাইনাল পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় খাদিমানী’স স্কুল থেকে কোর্সে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে ‌একটি করে মূল্যবান সার্টিফিকেট, ক্রেস্ট এবং ফাইল বিতরণ করা হয়।
খাদিমানী’স স্কুলের ফাউন্ডার মোঃ খলিলুর রহমান খাদিমানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তায়্যিবা জান্নাত উম্মী খান ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন তায়্যিবা হাফিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মানিক।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন বারহাল ডিগ্রী কলেজের ইংলিশ প্রফেসর মো. আহমদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন খান, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমান আহমদ, রুহুল আমিন, আলোর মেলা আইডিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, জকিগঞ্জ টিভি হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান প্রমুখ।
কোর্স সম্পর্কে শিক্ষার্থীদের মধ্য হতে বক্তব্য দেন, ফাতিমা জান্নাত নূরী ও তারতীলা হোসেন তিন্নী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে কোন কিছুর ফাউন্ডেশন ভালো থাকলে তা টিকে থাকে ভালো। এক কথায় যার বেসিক যত বেশি মজবুত, সে এডভান্স লেভেলে গিয়ে কষ্ট করবে না কখনো। তাই খাদিমানী স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার একটা আয়োজন করার জন্য। কারণ বাচ্চারা আজ ইংলিশ গ্রামার দেখলে ভয় পাওয়ার মূল কারণ হচ্ছে বেসিকে দুর্বলতা। এই দুর্বলতা যখন সে কাটিয়ে উঠবে, তখন তার আর তেমন কোন প্রবলেম হবে না। এজন্য প্রত্যেক শিক্ষার্থীর উচিত, বেসিকটা একদম ক্লিয়ার করা।
কোর্সের ফাইনাল পরীক্ষায় যারা কৃতিত্বের সহিত ফলাফল অর্জন করেছে তারা হলেন-ফাতেমা জামাত নূরী, তারতিলা হোসেন তিন্নি, রিফাত হাসান, তায়্যিবা জান্নাত উম্মীদ খান, মাহবুবা জান্নাত মিলি, নাদিয়া জান্নাত, ফারজানা হক, ফাহিয়া জন্নাত, সারজানা হক, মারজান আহমদ, সানজিদা আক্তার, নাবিলা হক প্রীতি, তুহিন আহমদ, জাবির আহমদ, মস্তফা আহমেদ, তায়্যিবা হাফিজ, হামিদুর রহমান মিজান, নাদিরা সিদ্দিকা, মাহিরা কাজিম, লুবনা আক্তার তাহমিনা, যয়নব আক্তার রুবা, আবিদ আহমদ ও সজনা আক্তার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট