1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

জকিগঞ্জের সেই শিশুটিকে বাঁচানো গেল না

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

জকিগঞ্জে মামা’র বিয়ে থেকে মায়ের কোলে বসে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত সেই শিশুটিকে বাঁচানো গেল না।
বৃহস্পতিবার (১৯ জুন) ভোর ৫টায় সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালের আইসিইউতে থাকা শিশুটিকে মৃত ঘোষণা করা করেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেন নিহত শিশুর চাচাতো ভাই আব্দুস সামাদ ও স্থানীয় বাল্লাহগ্রামের আকতারুজ্জামান।
নিহত শিশু আব্দুল্লাহ আল মুরসালিন জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের শাহজালালপুর (পুরকায়স্থ বাড়ি) গ্রামের ছাব্বির আহমদের ছেলে। শিশুটির বয়স হয়েছিল মাত্র ৩ মাস।
জানা যায়, বুধবার শিশুটি মায়ের কোলে হয়ে মামার বিয়েতে সোনাসারস্থ সৌদিয়া সেন্টারে যায়। বিয়ে শেষে বাড়ি ফেরারপথে বর-কনের গাড়ি দূর্ঘটনার কবলে পড়লে টমটম চালক শাহাব উদ্দিন সাবু ঘটনাস্থলে নিহত হয় এবং বরের গাড়িতে মায়ের সাথে থাকা শিশু মুরসালিন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানোর পর সেখানে জরুরী চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। বাঁচানোর শতচেষ্ঠা করেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করে শিশু মুরসালিন। বিয়ে বাড়িতে হাঁসিখুশির বদলে চলছে কান্নার রুল। বিয়ে বাড়ির কান্নায় আশপাশের মানুষ শোক সন্তপ্ত হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার বিকাল আড়াইটার সময় শিশুটির গ্রামের বাড়ি শাহজালালপুর (পুরকায়স্থবাড়ি)’র সামনে জানাজা শেষে দাফন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট