1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর

জকিগঞ্জের ৩নং কাজলসার ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আম্বিয়াকে সংবর্ধনা প্রদান

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২

নিজ এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া।
মঙ্গলবার (১২ জুলাই) রাতে প্রচন্ড গরমে স্থানীয় বৈরাগী বাজারে অত‍্যান্ত ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধিত করে এলাকার যুব সমাজ।
উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শ্রী রাতুল বিশ্বাসের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মোঃ রমিজ উদ্দিন ও গীতা পাঠ করেন শ্রী মতিলাল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‍্যালয়ের কলেজ পরিদর্শক এম. তাজিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান আলী হোসেন কাজল, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শাব্বীর আহমদ ও জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী।
বক্তব্য রাখেন কামালপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী তাহির আহমদ, কাজলসার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ও যুবনেতা সুহেল আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ-এর নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট ব‍্যবসায়ী আছাদ উদ্দিন, মোস্তফা উদ্দিন, আব্দুস ছামাদ, ছাত্রলীগ নেতা আতিকুল আলম ও সমাজসেবী কৃপালাল বিশ্বাস।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথি আশরাফুল আম্বিয়াকে ছাত্র সমাজের পক্ষে ফুলেরমালা দিয়ে বরণ করে জাবেদ আহমদ ও তার দল। এছাড়া ৯নং ওয়ার্ডের পক্ষে ডা. কৃপালাল বিশ্বাস ও ৮নং ওয়ার্ডের পক্ষে সামাদ আহমদ পৃথক পৃথকভাবে ক্রেস্ট দিয়ে বরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট