1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে-ফাহিম আল চৌধুরী ট্রাস্ট জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত

জকিগঞ্জের ৯টি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে মঙ্গলবার করোনার বুষ্টার ডোজ দেয়া হচ্ছে

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের অংশ হিসেবে মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে করোনার বুষ্টার ডোজ দেয়া হচ্ছে। বুষ্টার ডোজের এই কার্যক্রম এক দিন পরিচালনা করা হবে। মঙ্গলবার (১৯শে জুলাই) সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে এবং বিকাল ৩টা পর্যন্ত চলবে।
জানা যায়, ১৮ বছরের বেশি যে কারও দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে ১৯ জুলাই মঙ্গলবার বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।
বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা ব্যবহার হবে। তবে বুস্টার ডোজ নেওয়ার জন্য উপযুক্ত প্রমাণ দেখাতে হবে। অর্থাৎ, কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ দেখাতে হবে।
উপযুক্ত প্রমাণ দেখিয়ে নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকাগ্রহীতা বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রে ফাইজার টিকা প্রদানের শর্তাবলি অনুসরণ করা হবে।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোঃ আব্দুল আহাদ বলেন, মনে রাখবেন কোভিড ভ্যাক্সিন/করোনা ভ্যাক্সিন করোনা ভাইরাস প্রতিরোধ করে এবং উক্ত রোগে আক্রান্ত হলেও মৃত্যুর ঝুঁকি অনেক কম। তাই আসুন আমরা সকলে বুষ্টার ডোজ গ্রহণের মাধ্যমে নিজে সুরক্ষিত হই এবং দেশকে সুরক্ষিত করি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট