1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে-ফাহিম আল চৌধুরী ট্রাস্ট জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন

জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সম্পন্ন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) বিকেলে জকিগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি হাফিজ হুছাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক আহমদের পরিচালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা সভাপতি মোঃ আলবাবুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন, সেক্রেটারী মাওলানা জয়নুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম।
কর্মী সম্মেলন শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেন সিলেট জেলা শাখার সভাপতি মোঃ আলবাবুল হক চৌধুরী। কমিটিতে মোঃ আমান উল্লাহকে সভাপতি, মিজান আহমদ তাপাদারকে সহ সভাপতি ও তারেক আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। পাশাপাশি নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ দ্রুত পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে জেলা শাখায় জমা দেওয়ার নির্দেশ দেন জেলা সভাপতি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট