1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট

জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) বিকেলে জকিগঞ্জ শহরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি আমান উল্লাহ ইমনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুহসিনুল হক কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন, সেক্রেটারী মাওলানা জয়নুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ সুলাইমান।
বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের দায়িত্বশীল সৈয়দ মারজান আহমদ, আবুল কাশেম ও মিজানুর রহমান কামরান প্রমূখ।
সম্মেলনে প্রধান অতিথি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুহসিনুল হক কিবরিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। উপজেলা কমিটির নবনির্বাচিত দায়িত্বশীলরা হলেন- সভাপতি মোঃ শাহ আলম, সহ মিজানুর রহমান তাপাদার ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম। জকিগঞ্জ পৌর শাখার নবনির্বাচিত দায়িত্বশীলরা হলেন সভাপতি ছিদ্দিকুর রহমান, সহ সভাপতি লায়েক আহমদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান। পরে নবনির্বাচিত জকিগঞ্জ উপজেলা ও পৌর দায়িত্বশীল বৃন্দকে শপথ পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট