1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

জকিগঞ্জে একটি মাহফিলকে ঘিরে উত্তেজনা: বিশৃংখলা এড়াতে কঠোর অবস্থানে পুলিশ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

জকিগঞ্জে মুসলিম যুব সমাজ আয়োজিত ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা ও খতমে নবুওয়াত বিষয়ক একটি ওয়াজ মাহফিলকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সোমবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে মাহফিলটি হওয়ার কথা থাকলেও প্রশাসন এ মাহফিলের অনুমতি দেয়নি। এলাকায় আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করে মাহফিলের অনুমতি প্রদান করা যায়নি বলে রোববার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান একপত্রে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। এরপর থেকে কঠোর অবস্থান গ্রহণ করে জকিগঞ্জ থানা পুলিশ। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে জকিগঞ্জ শহরে শক্ত অবস্থান নিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, মুসলিম যুব সমাজ, জকিগঞ্জের ব্যানারে ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা ও খতমে নবুওয়াত বিষয়ক ওয়াজ মাহফিলের একটি পোস্টার নিয়ে বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলে আসছে। আয়োজকরা এই মাহফিল খুবই গুরুত্বপূর্ণ ও সময়ের দাবী বলে উল্লেখ করলেও বিরোধীতাকারীদের মতে, এ মাহফিলের আয়োজকরা ফ্যাসিবাদের দোসর ও পতিত স্বৈরাচারের প্রেতাত্মা। ওরা বিগত ১৬ বছর আওয়ামী লীগের হয়ে ওয়াজ মাহফিলের নামে গীবত মাহফিল করেছে। ফলে দেশপ্রেমিক তৌহিদি জনতা, জকিগঞ্জ-এর ব্যানারে মাহফিলকে প্রতিহত করতে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ঘোষনা দেয় অন্য পক্ষ। তারা এনিয়ে জকিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেও প্রতিহতের ঘোষনা দেয়। অপরদিকে যে কোন মূল্যে এ মাহফিল সফল করতে মুসলিম যুব সমাজ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠ ও আশপাশ এলাকায় কঠোর অবস্থান নেয় পুলিশ।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, এই মাহফিলের অনুমতি না থাকায় যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ এমন কঠোর অবস্থান গ্রহণ করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট