1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন

জকিগঞ্জে এক রাতে দুই বাড়িতে ডাকাতি: গুরুতর আহত-২

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় গত দুইমাস থেকে ব্যাপক হারে চুরি ডাকাতির ঘটনা ঘটছে। সেই ধারাবাহিকতায় বুধবার (৩১ জানুয়ারী) ভোররাতে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের লামারগ্রাম ও আমবাড়ি গ্রামে পৃথক দু’টি বাড়িতে ডাকাতির খবর পাওয়া গেছে। ডাকাতদল দু’টি পরিবারের ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ২ জনকে মারাত্মক আঘাত করে রক্তাক্ত জখম করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের লামারগ্রামের আল্লামা আব্দুল জব্বার রায়পুরী (রহ.) পূরান বাড়িতে ৭-৮ জনের ডাকাত দল বাহিরে কেসিগেইটের তালা কেটে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় হাফিজ মোঃ ইয়াহইয়া নামে পরিবারের এক সদস্য প্রতিবাদ করতে গেলে তাকে চাপাতি দিয়ে আঘাত করলে হাতের ৪টি আঙ্গুল কেটে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। ডাকাতদল ঘরে ঢুকে ৪-৫ ভরি স্বর্ণ ও আনুমানিক নগদ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে চলে যায় বলে পরিবারের লোকজন জানান।
এর ঘন্টাখানেক আগে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একই ইউনিয়নের পার্শ্ববর্তী আমবাড়ি গ্রামের নাজিম আহমদের ঘরে ঢুকে ডাকাত দল। তারা অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে হাত-পা বাঁধতে গেলে তিনি চিৎকার দিতে চাইলে ডাকাতরা তার মাথায় চাপাতি দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এরপর ডাকাতরা জমি কেনার জন্য তাদের ঘরে রাখা নগদ ৪ লক্ষ ১১ হাজার টকাসহ ৩টি মোবাইল ফোন নিয়ে যায়। তবে যাওয়ার সময় ডাকাতদল একটি মুটোফোন ওই বাড়িতে ফেলে যায় বলে বাড়ির বাসিন্দা কবির আহমদ জানান।
লামারগ্রামের ঘটনার সত্যতা স্বীকার করে বাড়ির বাসিন্দা ডা. হাবিবুল্লাহ মিছবাহ বলেন, আমি ঘটনার পরপর গুরুতর আহত আমার ভাগনা হাফিজ ইয়াহইয়াকে নিয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলে এসেছি। তার অবস্থা খুবই মারাত্মক। আজ তাকে অপারেশন করার কথা। জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোগীর চিকিৎসা শেষে মামলা করা হবে বলেও জানান তিনি।
অপরদিকে আমবাড়ি গ্রামের ঘটনার সত্যতা স্বীকার করে বাড়ির বাসিন্দা কবির আহমদ বলেন, আমার ছোট ভাই নাজিমের অবস্থা খুবই গুরুতর। সে এখন সিলেট এম.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের রয়েছেন। ঘটনার পর আমাদের বাড়িতে পুলিশ একাধিকবার এসেছে। আমাদের রোগী অবস্থা বুঝে মামলার সিদ্ধান্ত নেব।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাসুদ বলেন, ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আমরা সরেজমিন গিয়ে ঘটনার বর্ণনা ও আলামত উদ্ধারের পাঁশাপশি তদন্ত অব্যাহত রেখেছি। লামারগ্রামে ঘটনাটি ডাকাতি নিশ্চিত হওয়া গেলেও আমবাড়ি গ্রামে ডাকাতি না বিরোধ সংক্রান্ত বিষয় তা নিয়ে কাজ করছি। এখনো এ বিষয়ে তেমন কিছু বলা সম্ভব হচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট