1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  3. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  4. wpenginebot@wpengine.com : wpenginebot :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

জকিগঞ্জে পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২১ হাজার পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকার নিজ বাড়ি থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুলাল আহাম্মদ (২৮) জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকার মৃত ছরকুম আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৪নং খলাছড়া ইউপির অন্তর্গত পশ্চিম মাদারখাল এলাকার মৃত ছরকুম আলীর বাড়ির বসত ঘরে তল্লাশী চালিয়ে দুলাল আহাম্মদের ঘরের চালের ড্রামের ভেতর থেকে রক্ষিত দুটি প্লাস্টিকের বয়াম ভর্তি সর্বমোট ২১ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। এই ঘটনায় মামলা রুজুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান-সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং ডাকাত গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট