1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

জকিগঞ্জে বাড়ির সীমানা নিয়ে মারামারি: আহত-৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

জকিগঞ্জে বাড়ির জায়গা-জমি’র সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের মারামারির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ৬নং সুলতানপর ইউনিয়ন-এর সহিদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহতরা হলেন- সহিদাবাদ গ্রামের মৃত মখলিছুর রহমান-এর ছেলে আল আমীন (২৪), আল আমীনের স্ত্রী আমিনা বেগম (২২), মৃত মখলিছুর রহমান-এর ছেলে শাহেদ আহমদ (২৮) ও শাহেদ আহমদ-এর মা পারভীন বেগম (৫০)। এদের মধ্যে আল আমীন ও শাহেদ আহমদ জখম গুরুতর।
জানা যায়, আল আমীন ও শাহেদ আহমদ একে অপরের সৎ ভাই। তারা একই বাড়িতে পৃথক পৃথকভাবে বসবাস করে আসছেন। দীর্ঘদিন থেকে তাদের সৎ ভাইয়ের সাথে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় উভয় পক্ষের মারামারি শুরু হলে দুইপক্ষের ২ জন করে মোট ৪ জন আহত হন।
এ ঘটনায় উভয়পক্ষ জকিগঞ্জ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
এ প্রসঙ্গে ঘটনার তদন্তের দায়িত্বপ্রাপ্ত জকিগঞ্জ থানার এ এস আই রাজু আহমদ ও এ এস আই হরিদন দেব জানান, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা চলছে। আপোষ নিষ্পত্তি না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট