1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে কথা কাটাকাটি: চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন জকিগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ আটক-১ জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ

জকিগঞ্জে বিএনপি নেতা জাকির হোসাইনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইনে উদ্যোগে এলাকার গরীব, অসহায় ও হতদারিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের অন্তর্গত ঈদগা বাজার উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় দেড় হাজার অসহায় নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। বিশেষজ্ঞ চিকিৎসক দলে হৃদরোগ বিশেষজ্ঞ,‎​ শিশু বিশেষজ্ঞ,‎​ অর্থোপেডিক বিশেষজ্ঞ,‎ চর্মরোগ বিশেষজ্ঞ ও ‎​মেডিসিন বিশেষজ্ঞ একাধিক চিকিৎসক ছিলেন।‎​ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের শুধুমাত্র চিকিৎসা সেবা দিয়ে শেষ নয়, তাৎক্ষণিক রোগ নির্ণয় এবং প্রত্যেককে তাদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়।
এ সময় ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেইন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি, সিলেট জেলা কৃষকদলের আহবায়ক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুক আহমদ, জেলা কৃষকদল নেতা মুনিম আহমদ, প্রবাসী বিএনপি নেতা কয়েছ আহমদ ও উপজেলা কৃষকদল নেতা ফজলে আশরাফ মান্না সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এলাকাবাসী জানান- জাকির হোসাইন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করেও নিজ দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর মহৎ ও মানবিক কার্যক্রম স্থানীয় মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তাঁর এই উদ্যোগ প্রমাণ করে, প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি তার দায়বদ্ধতা ও ভালোবাসা অটুট রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট