1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল

জকিগঞ্জে হাজারো মানুষের চোঁখের জলে ক্রীড়া সংগঠক বদরুল হক-এর চির বিদায়

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

জকিগঞ্জের হাজারো মানুষের চোঁখের জলে চির বিদায় নিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, জকিগঞ্জ-এর সহ সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংগঠক মোঃ বদরুল হক। সোমবার (১১ অক্টোবর ) বেলা ২ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ঐতিহ্যবাহী লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষের ঢল নামে। লুৎফুর রহমান স্কুলের মাঠ ভরে লোকজন কলেজের বারান্দা ও সড়কে লাইন ধরে দাঁড়ান। এ সময় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। অবিরাম চোঁখের জল ফেলতে দেখা যায় অনেককে।
আটগ্রাম স্টেশন ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মোহাম্মদ মাহতাব উদ্দিন-এর পরিচালনায় জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, সংগঠক নজির আহমদ ও বদরুল হক-এর একমাত্র ছেলে মিজান আহমদ।
এ সময় বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ-এর বর্তমান ও সাবেক চেয়ারম্যান/মেম্বারবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ।
জানাজায় ইমামতি করেন তরুণ আলেম মাওলানা সৈয়দ আহমদ আল জামিল। জানাজা শেষে বদরুল হককে আটগ্রাম স্টেশন সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ২নং ওয়ার্ডের অন্তর্গত নালুহাটি (বালিঙ্গা) গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে ক্রীড়া সংগঠক বদরুল হক রোববার দিবাগত রাত ১ টার দিকে হার্ডএ্যাটাক করে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।
বদরুল হক-এর আকস্মিক মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
এলাকার সবার প্রিয় ক্রীড়া সংগঠক বদরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ-এর সভাপতি আবু হানিফ তাপাদার এনাম ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন জালাল। নেতৃবৃন্দ মরহুমের আত্মর মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট