1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
  7. dev1908@zakiganjsangbad.com : zakiganjsangbad_dev1908 :
  8. editora9a2@zakiganjsangbad.com : zakiganjsangbad_editora9a2 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জকিগঞ্জে হাফসা মজুমদার প্রতিভা নিবাস-এর শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

জকিগঞ্জের হাফসা মজুমদার প্রতিভা নিবাস-এর ২০২৫ সালের এইচএসসি (১ম ব্যাচ) ও ২০২৫ সালের এসএসসি এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুপুরে স্থানীয় হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সভাপতি মেজর (অব.) নাজিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি দাস চন্দনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সেক্রেটারী মোঃ কুতুব উদ্দিন, নুরুজ্জামান তাপাদার পিন্টু, হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আতাহার আলী সরকার ও অভিভাবক রুহুল আমিন ও প্রতিভা নিবাসের শিক্ষার্থী বৃষ্টি প্রমূখ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে আবেগপূর্ণ বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী রিফা সানজিদা নাবিলাহ, বুশরা বেগম, অনন্যা দাস ঐশী, তায়্যিবা সুলতানা, তাওহিদা জান্নাত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত তাহমিদা রহমান সাফি, সাঈদা ফয়ছল চৌধুরী, নাফিয়া বেগম ও বুশরা জান্নাত রাহি। পরে হাফসা মজুমদার প্রতিভা নিবাসের শিক্ষার্থীদের আয়োজনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এ সময় সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন ও হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ এবং হাফসা মজুমদার প্রতিভা নিবাসের শিক্ষার্থী ছাড়াও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাসের অর্থায়নে হাফছা মজুমদার প্রতিভা নিবাস জকিগঞ্জ-কানাইঘাটের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির ৬০ জন মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আবাসিকভাবে পরিচালিত হয়ে আসছে। এটি সাবেক সংসদ সদস্য ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাফিজ আহমদ মজুমদারের সহধর্মীনি মহীয়সী নারী হাফছা মজুমদারের নামে প্রতিষ্ঠিত একটি প্রতিভা নিবাস।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট