1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল

জকিগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

জকিগঞ্জে ৩৮০০ পিস ইয়াবাসহ মোঃ এনাম উদ্দিন (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) ভোরে জকিগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মাইজকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ এনাম উদ্দিন জকিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব মাইজকান্দি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল বুধবার ভোর রাতে মাইজকান্দি গ্রামে মাদক ব্যবসায়ী এনাম উদ্দিনের শরীর তল্লাশি করে ৩৮০০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে পুলিশ মাদক ব্যবসায়ী এনামকে গ্রেফতার ও ৩৮০০ পিস ইয়াবা জব্দ করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (খ) ধারায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নং ১০, তারিখ: ০৯/০৪/২০২৫ ইং।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জকিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট