1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন

জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বিলাল আহমদ ইমরান-এর নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

আসন্ন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জ উলামা-জনতা ঐক্য পরিষদ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বিলাল আহমদ ইমরান ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত অবধি উপজেলার কোন না কোন ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ মে) দিনব্যাপী জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে মতবিনিময় ও হাট-বাজারে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন। বিকেলে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সন্ধ্যায় স্থানীয় চৌধুরী বাজারে ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ জনগণ ও ভোটাররা নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেন।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বিলাল আহমদ ইমরান বলেন, ভোটারদের বিবেচনায় আমি যদি যোগ্য হলে আমাকে ভোট দিবেন। আমি জকিগঞ্জ উপজেলাকে একটি অনিয়ম, দুর্নীতি ও হয়রানীমুক্ত আদর্শ উপজেলা করতে চাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট