1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের নির্দেশে ওসমান হাদির চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলেন ফাহিম আল্ চৌধুরী মতপ্রকাশের স্বাধীনতা: সাংবাদিকেরা কতটা নির্ভয়ে কাজ করতে পারেন? জকিগঞ্জে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে একটি স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী জকিগঞ্জে বিএনপি নেতা জাকির হোসাইনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ জকিগঞ্জে এনসিপি মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী শিব্বির আহমদের গণসংযোগ ও মতবিনিময় সভা জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে চুরি-ডাকাতির প্রতিবাদে মানববন্ধন সমাজসেবায় তৎপর ‘হৃদয়ে জকিগঞ্জ’ সিলেট জকিগঞ্জের তৌহিদুর রহমান অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিল পরীক্ষায় উর্ত্তীর্ণ শাকসু নির্বাচনে লড়বেন জকিগঞ্জের ইব্রাহিম সৌরভ

জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদের বাসায় হামলা

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব শাব্বীর আহমেদের বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে সিলেট নগরীর উপশহরস্থ সি-ব্লকের বাসায় এই হামলা হয়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে অজ্ঞাত পরিচয়ের একদল লোক জয় বাংলা স্লোগান দিয়ে শাব্বীর আহমদের প্রবাসী ছেলেকে খোঁজে খোঁজে হামলা চালায়। বাসায় শাব্বীর আহমদ ও তার স্ত্রী-কন্যা ছিলেন। এসময় তার যুক্তরাজ্য প্রবাসী ছেলে রেদওয়ান আহমদ রাহীরকে খুঁজে বাসার দরজা ভাঙচুর ও ককটেল বিষ্ফোরণ করা হয়।
সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব শাব্বীর আহমেদ বলেন, আমার ছেলে যুক্তরাজ্যে বসবাস করে। সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্ত আমি বুঝে উঠতে পারছি না কেন আমার বাসায় হামলা হলো। কারা হামলা করেছে সে সর্ম্পকে ধারণাও করতে পারছি না। এ ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট