1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ

জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে সাড়ে পাঁচ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২

সিলেটের জকিগঞ্জ উপজেলা দ্বিতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা করেছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।
রোববার (৩ জুলাই) জকিগঞ্জ উপজেলার শাহবাগ জামেয়া মাদানিয়া কাসিমূল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক যুগে সারা উপজেলায় ২০টি মিনি ট্রাকে করে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে ও যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল-এস এর সহায়তায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে ৫ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ১১ কেজি করে খ্যাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, লবন, চিড়া, আদা ও রসুন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী, ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে আব্দুল মালিক, আবিদ চৌধুরী, আব্দুল মন্নান, আব্দুল জলিল, আব্দুল বাইছ, মহসিন আহমদ, জুনাইদ আহমদ, সুহেল আহমদ, কাজী রকিব, লুকমান আহমদ চৌধুরী, রাসেল চৌধুরী, মামুন আহমদ, নাজমুল হোসাইন, আলতাফ হোসেন চৌধুরী ছাকিব, হেলাল আহমদ, গৌছ উদ্দিন, সাদেক আহমদ ও আব্দুর রহমান প্রমুখ।
ত্রাণ বিতরণের পূর্বে বক্তারা বলেন, জকিগঞ্জের মানুষের বিপদ-আপদে সর্বপ্রথম দাঁড়ায় জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। এই সংগঠনটি নাড়ির টানে মানুষের পাঁশে দাঁড়িয়ে সাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছে। সংগঠনের সকল নেতৃবৃন্দ ও দাতাদের প্রতি জকিগঞ্জের মানুষের পক্ষ্য থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও ভবিষ্যতে এভাবে মানুষের পাঁশে দাঁড়ানোর আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট