1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

জকিগঞ্জ-কানাইঘাটের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

জকিগঞ্জ-কানাইঘাটের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল, মাদ্রাসা এবং কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট।
শনিবার (৩১ মে) সকাল ১০ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার পরচকে অবস্থিত মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের ফাহিম আল চৌধুরী অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর সিলেবাস অবহিতকরণের লক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় ট্রাস্ট কর্তৃক প্রকাশিত সিলেবাস প্রদান করা হয়।
ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সমাজসেবী এ.টি.এম. সেলিম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব মোঃ শাব্বির আহমদ।
মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাব্বির আহমদ ও জকিগঞ্জ ক্যাডেট হোম-এর প্রিন্সিপাল শুভ্রকান্তি দাস চন্দনের যৌথ পরিচালনা এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শিল্পপতি ফাহিম আল চৌধুরী।
আবুল হোসেন আইডিয়াল একাডেমীর প্রিন্সিপাল আল আমিন সিদ্দিকীর পবিত্র কুরআন তেলাওয়াত ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুনু কুমার দাসের গীতা পাঠের মধ্যেদিয়ে সূচিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কলামিষ্ট এম.এ.মালেক চৌধুরী, জকিগঞ্জের ১নং বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কানাইঘাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আজাদ উদ্দিন, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, শিক্ষাবীদ ড. ইকবাল ছাদিওল ও জকিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ এখলাছুর রহমান।
শিক্ষকদের মধ্য থেকে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কবি মুহিউদ্দীন হায়দার, কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, জকিগঞ্জ দাখিল মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মাওলানা আব্দুছ সবুর, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক, জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সালাহ উদ্দিন তাপাদার, জকিগঞ্জ উপজেলা স্কাউট কমিশনার কামরুজ্জামান, কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি হোসাইন আহমদ, জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে.এম.মামুন, কানাইঘাট উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, জকিগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হালিম, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আলতাফ হোসেন চৌধুরী সাকিব প্রমূখ।
অনুষ্ঠান শেষে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ প্রাথমিক ও মাধ্যমিক শাখায় ১০ টি করে মোট ২০টি সেরা প্রতিষ্ঠানকে ১টি করে ট্রাস্টের পক্ষ থেকে উন্নত মানের স্টিল আলমারী ও সনদ প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠান শেষে শিক্ষা ও কর্মক্ষেত্র ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে ‘অদম্য নারী’ পুরুষ্কারে ভুষিত হওয়ায় কানাইঘাট উপজেলার বায়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগমকে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট