1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

জকিগঞ্জ থানা পুলিশের হাতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইকবাল আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে একাধিক ডাকাতি মামলা সহ মোট ৮টি মামলার আসামী ডাকাত ইকবাল হোসেন এক্কাই (৪৩) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল ) দুপুরে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন-এর অন্তর্গত বটেরতল বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক ইকবাল হোসেন এক্কাই জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শরিফাবাদ গ্রামের কুটু চান মিয়ার ছেলে।
জানা যায়, ইকবাল হোসেন এক্কাই আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার নামে মোট ৮টি নিয়মিত মামলা রয়েছে। তন্মধ্যে ৩টি ডাকাতি মামলা, ২টি সিঁদেল চুরি মামলা, ১টি নারী নির্যাতন ও ১টি চাঁদাবাজি মামলা। এছাড়াও তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।
ডাকাত ইকবাল হোসেন এক্কাই আটকের খবরে এলাকার মানুষ বেশ আনন্দিত হয়েছেন। এলাকাবাসী পবিত্র রমজান মাসে শান্তিতে ও নির্বিঘ্নে থাকার সুযোগ দেয়ায় জকিগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানান।
এদিকে ডাকাত ইকবাল হোসেন এক্কাই আটকের সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, আমরা ইতিমধ্যে বেশ ক’জন চিহ্নিত ডাকাত ও মাদক সহ মাদক কারবারী আটক করতে সক্ষম হয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে তিনি জকিগঞ্জবাসীর সহযোগীতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট