1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের প্রনয় বিশ্বাস কলেজ ক্যম্পাসে টিকটক ভিডিও ধারণ:বহিষ্কার আদেশ জারি করলো জকিগঞ্জ সরকারি কলেজ এবার বিয়ানীবাজারকে হারিয়ে সেমিফাইনালে জকিগঞ্জ জকিগঞ্জ সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মহিষ জব্দ জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন

জকিগঞ্জ থানা পুলিশের হাতে চোর চক্রের ৪ সদস্য আটক: গরু ও পিকআপ গাড়ি উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চোর চক্রের চার সদস্যকে বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকা থেকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে জকিগঞ্জ থানা পুলিশ বিয়ানীবাজার উপজেলার চারখাই পুলিশ ক্যাম্পের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় গরু বহনকারী একটি পিকআপ ও দুইটি গরু উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকার আব্দুর রউফের ছেলে মোঃ আলম হোসেন (২১), একই এলাকার আব্দুল করিমের ছেলে নাদিম আহমদ (২০), মাহমুদূল হাসানের ছেলে শাহ মোঃ নুর উল্লাহ (১৯) ও মৃত নাছির মিয়ার ছেলে সেলিম মিয়া (২১)।
জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল জানান,
জকিগঞ্জ থানার এসআই জাহেদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মামলা রুজু পরবর্তী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ানীবাজার থানাধীন চারখাই এলাকা থেকে চারখাই পুলিশ ক্যাম্পের সহায়তায় অভিযান চালিয়ে গরু চোর চক্রের চার সদস্যকে গরু বহনকারী পিকআপ ও দু’টি গরুসহ আটক করে। পরে আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট