1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের প্রনয় বিশ্বাস কলেজ ক্যম্পাসে টিকটক ভিডিও ধারণ:বহিষ্কার আদেশ জারি করলো জকিগঞ্জ সরকারি কলেজ এবার বিয়ানীবাজারকে হারিয়ে সেমিফাইনালে জকিগঞ্জ জকিগঞ্জ সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় মহিষ জব্দ জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, স্পেন-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২

স্পেনে অবস্থানরত জকিগঞ্জীদের সংগঠন জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ স্পেন ইফতার ও দোয়া মাহফিল করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮এপ্রিল) স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদে আয়োজিত মাহফিলে জকিগঞ্জ উপজেলাবাসীসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
এ সময় পরিষদের সভাপতি আহমদ আসাদুর রাহমান সাদ উপস্থিত মুসল্লিয়ানে কেরাম ও প্রবাসী বাংলাদেশিদের স্বাগত জানিয়ে বলেন, আপনারা আমাদের ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য আমরা জকিগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাই এবং মাদ্রিদে অবস্থানরত জকিগঞ্জ উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, বিশ্বের সকল দেশে আমাদের জকিগঞ্জের মানুষ রয়েছেন উনারা নিজ নিজ অবস্থান থেকে জকিগঞ্জের সুনাম বয়ে আনছেন ঠিক তেমনি আপনারা ও জকিগঞ্জের সুনাম বয়ে আনবেন এবং মাদ্রিদ কমিউনিটির সর্বস্থরের মানুষের সাথে ঐকবদ্ধভাবে কাজ করে যাবেন।
তিনি আরো বলেন, ওলী আউলিয়ার জন্মভূমি জকিগঞ্জ আর এই জকিগঞ্জের সুনাম খ্যাতি ছড়িয়ে আছে বিশ্ব জুড়ে। জকিগঞ্জে জন্ম হয়েছিলো উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রাহ.), বায়তুল মোকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক ছাহেব (রাহ.) সহ অসংখ্য অলী আউলিয়ায়ে কেরামের আমরা দোয়া করি আল্লাহ যেন উনাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
ইফতার মাহফিল পূর্ব আলোচনায় রোজা, ইফতার, এতেকাফ ও শুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের গুরুত্ব ও তাৎপর্য তুলে বক্তব্য রাখেন শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদের সভাপতি মাওলানা খলিলুর রাহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আজমল হোসেন।
মাহফিলে জকিগঞ্জ উপজেলাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ জালাল উদ্দিন, সহ সভাপতি মুসলিম উদ্দিন, অর্থ সম্পাদক নুরুল হুদা, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, ধর্ম সম্পাদক হারুনুর রশিদ, সদস্য গফুর মিয়া, ইসলাম উদ্দিন ও আব্দুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী নাসির গাজী, সাংবাদিক সাইফুল আমিন, স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য সিদ্দিকুর রাহমান সহ কমিউনিটির বিভিন্ন দল ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব বিশেষ মোনাজাতে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের জন্য শান্তি কামনা এবং মাদ্রিদ কমিউনিটির করোনা মহামারীতে যারা পরলোকগমন করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদের সভাপতি মাওলানা খলিলুর রাহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট