1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট টাইটান্সের উপদেষ্টা হলেন ফাহিম আল্ চৌধুরী আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত অবহেলায় জকিগঞ্জের কমিউনিটি ক্লিনিক: গ্রামের লোকদের প্রয়োজনীয় সেবা দিতে হবে সিলেট-৫ আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দিলেন তরুণ সংগঠক শিব্বির আহমদ জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ দরুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমদ চৌধুরী আইসিটি’র আন্তর্জাতিক মুখপাত্র হলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ পাঁচ মাস পর কারামুক্ত হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ভুল উত্তরাধিকারী সনদের দায়ে বীরশ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্তমান আমেরিকা প্রবাসী আব্দুল খালিক তাপাদারের সুস্থতা কামনায় পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাদ আসর জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জকিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্নার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান। এ সময় বিপুল সংখ্যক মুসল্লি ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শিরনী বিতরণের মাধ্যমে দোয়া মাহফিলের কাজ সমাপ্ত হয়।
অপরদিকে শনিবার (১১ অক্টোবর) বিকেলে ৫ ঘটিকার সময় জকিগঞ্জ প্রেসক্লাব ভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, সহ-সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ লস্কর, তথ্য ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ তরফদার, অফিস ও পাঠাগার সম্পাদক কে এম মামুন, সদস্য মোঃ ইউনুছ আলী ও ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ প্রেসক্লাব সদস্য ও দৈনিক সুরমা মেইলের জকিগঞ্জ সংবাদদাতা মোঃ ইউনুছ আলী।
উল্লেখ্য যে, সাংবাদিক আব্দুল খালিক তাপাদার বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন এবং সম্প্রতি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট