1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wpenginebot@wpengine.com : wpenginebot :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি জকিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি অর্জন করলেন জকিগঞ্জের নামিরা তাসনিম সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে কথা কাটাকাটি: চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন জকিগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ আটক-১

তরমুজ আলী তাপাদার (কুটন) মিয়া ওয়েলফেয়ার স্মৃতি ট্রাস্ট-এর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশ গ্রহণে তরমুজ আলী তাপাদার (কুটন) মিয়া ওয়েলফেয়ার স্মৃতি ট্রাস্ট-এর উদ্যোগে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে মেধাবৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন তরমুজ আলী তাপাদার (কুটন) মিয়া ওয়েলফেয়ার স্মৃতি ট্রাস্ট-এর সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক ও কসকনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস শহিদ তাপাদার।
মেধাবৃত্তি পরীক্ষায় জকিগঞ্জ উপজেলার ১২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১ হাজার ৩৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৪৬৪ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করেছে। তন্মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ১২৭ জন, প্রথম গ্রেডে ১৫২ জন ও সাধারণ গ্রেডে ১৮৫ জন বৃত্তি পায়।
উল্লেখ্য যে, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত তরমুজ আলী তাপাদার (কুটন মিয়া) ওয়েলফেয়ার স্মৃতি ট্রাস্ট গত ২০ ডিসেম্বর-২০২৫ খ্রিস্টাব্দ ২২তম বৃত্তি পরীক্ষার আয়োজন করে। ট্রাস্টটি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে নগদ অর্থ ও সনদ প্রদান করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট