1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে

পুলিশ পরিদর্শক মোঃ নুরুল হক এএসপি হলেন

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ পুলিশের পুলিশ পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে ‘সহকারী পুলিশ সুপার (এএসপি)’ হয়েছেন জকিগঞ্জের সন্তান মোঃ নুরুল হক। মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে ২৯ জন সশস্ত্র পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়। তন্মধ্যে ০২নং ক্রমিকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ নুরুল হক (বিপি-৬৭৮৫০৯৭১৯৭) রয়েছেন। গত বুধবার (২২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) তাকে র‍্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দিয়েছেন।
জানা যায়, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পৌরসভা অন্তর্গত ৭নং ওয়ার্ডের ছয়লেন গ্রামের মরহুম ইরজান আলীর সুযোগ্য সন্তান মোঃ নুরুল হক। তিনি একজন জনবান্ধব মানবিক পুলিশ অফিসার ছিলেন। তাঁর পদোন্নতিতে সিলেট-এর জকিগঞ্জ উপজেলার মানুষ বেশ আনন্দিত। তাঁর এই গৌরবময় সাফল্যে জকিগঞ্জ জুড়ে বইছে আনন্দ ও উৎসবের আমেজ। ​দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশে নিরলসভাবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা তাঁর কর্মজীবনে পেশাদারিত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সহকর্মী ও ঊর্ধ্বতন মহলে সবসময় প্রশংসিত হয়ে এসেছেন বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট