1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিয়ের আনন্দ-উচ্ছ্বাস শেষ হতে না হতেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল ফরহাদ আহমদের (২৫) জীবন। বিয়ের মাত্র ৩৮ দিনের মাথায় তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্টেশনের পশ্চিম পাশের ব্রিজে বাসের চাপায় তিনি নিহত হন।

নিহত ফরহাদ আহমদ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার বারগাত্তা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. আব্দুস সুবহানের ছেলে। গত ১০ সেপ্টেম্বর কানাইঘাট উপজেলার কালিগঞ্জ এলাকার মানিকপুর গ্রামে বিয়ে করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ছোট ভাই হালিম আহমদকে কানাইঘাট যাওয়ার জন্য সড়কের বাজারে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফরহাদ। পথে আটগ্রাম বাসস্টেশনের পশ্চিম পাশের ব্রিজে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ভাইয়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন হালিম আহমদ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “ভাই আমাকে সড়কের বাজারে নামিয়ে দিয়ে যাওয়ার সময় আমি তাঁকে ধীরে ধীরে যেতে বলেছিলাম। এরপর আমি কানাইঘাটের দিঘীরপারে চলে যাই। পথে তাঁকে আর ফোন দেওয়া হয়নি। এখন শুনতে পাচ্ছি, আমার ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।”

দুর্ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে জকিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার এবং বাসটি জব্দ করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় জড়িত বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

বিয়ের মাত্র কয়েক সপ্তাহের মাথায় ফরহাদের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। নতুন সংসার ঘিরে দেখা স্বপ্ন পূরণের আগেই তাঁর এমন বিদায়ে শোকাহত স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট