1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা

সীমান্তে অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে—কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

বিজিবি সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, সীমান্ত সংক্রান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। এ লক্ষ্যে সীমান্তে জনসচেতনা তৈরীর করা হচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম বন্ধ, আন্তর্জাতিক সীমা রেখায় শ্রমিক কর্তৃক পাথর উত্তোলন, সীমান্তে শূন্য লাইনে গবাদী পশু চরানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেরণা প্রদান করা হচ্ছে। তিনি মাদক দ্রব্যসহ সকল ধরনের চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ মাঠে বিজিবি সদর দপ্তর, সিলেটের পরিচালনায় ও ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ানের ব্যবস্থাপনায় আয়োজিত সচেতনামূলক সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের পিএসসি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ এমাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান, কসকনকপুর গাজীর মোকাম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আবুল হোসেন, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল ও যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না প্রমূখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ৩৫০ জন গরীব, দুস্থ ও শীতার্থদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট