1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন

জকিগঞ্জের এম. বাবর লস্কর বঙ্গবন্ধু ফাউন্ডেশন-এর সহ সভাপতি মনোনীত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ডের অন্তর্গত গোটারগ্রাম লস্কর বাড়ি’র বাসিন্দা এম.বাবর লস্কর বঙ্গবন্ধু ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) একপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট একে এম দাউদুর রহমান মিনা ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মোঃ জাফর ইকবাল।
পত্রে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনোনীত করা হয়। নেতৃবৃন্দ মনে করেন, এম. বাবর লস্কর-এর দক্ষতা ও সুদৃঢ় নেতৃত্বে মুজিব আদর্শ বিকাশে আরও সহায়ক হবে।
উল্লেখ যে, এম. বাবর লস্কর ছোটকাল থেকেই বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ-এর ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন। সময়ে সময়ে তিনি আওয়ামী লীগ-এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট