1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন

জকিগঞ্জের নিজ জন্মভুমিতে সংবর্ধিত হলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার সায়েফ উদ্দিন খালেদ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

সিলেটের জকিগঞ্জে নিজ জন্মভুমিতে সংবর্ধিত হয়েছেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার আমলশীদ বাসস্টেশনে আমলশীদ মানবকল্যাণ সোসাইটি-এ সংবর্ধনার আয়োজন করে।
এলাকার বিশিষ্ট মুরব্বী ও সোসাইটির উপদেষ্টা ফয়জুর রহমান (টেখই মিয়া)-এর সভাপতিত্বে ও সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি মো:হিফজুর রাসুল খাঁন মাসুম।
সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর স্বাগত বক্তব্যে সুচিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সায়েফ উদ্দিন খালেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন. জকিগঞ্জ জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আবিদুর রহমান, সমাজসেবক ও পল্লী চিকিৎসক ডাঃ বিভাকর দেশমূখ্য, আমিন আর্ট পাবলিসিটির পরিচালক মোঃ আমিনুল ইসলাম, ইউপি সদস্য নুরুল ইসলাম মজনু, আমলশীদ বাসষ্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের শিক্ষক মাস্টার মখলিছুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবীদ মাওলানা জিল্লুর রহমান, সাবেক ছাত্রনেতা দেবাশীষ দেশমূখ্য রাজু, সোসাইটির সাবেক সভাপতি গোলজার হোসেন ও কোষাধ্যক্ষ শাহরিয়ার মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও এলাকার অসহায়, দারিদ্র্য ও শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট