1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান

জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়ন জাতীয় পার্টির দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়ন জাতীয় পার্টির দ্বী-বার্ষিক সম্মেলন অত্যন্ত ঝাকঝমপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বারঠাকুরী ইউনিয়ন সংলগ্ন আর-রহমান কমিউনিটি সেন্টার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বারঠাকুরী ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মোঃ আব্দুল মুকিত মুকুল-এর সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম মনু’র পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন জাপা নেতা শিপার আহমদ।
জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জেলা যুব সংহতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরতুজা আহমদ চৌধুরীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সূচীত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোঃ কুনু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর চৌধুরী ও জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিন লস্কর।
বক্তব্য রাখেন জকিগঞ্জের ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা নাসির উদ্দিন, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল জলিল মেম্বার, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন খান, আব্দুল মতিন মেম্বার, জকিগঞ্জ পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল কাদির, সদস্য সচিব মোঃ আকবর হোসেন, প্রবাসী জাতীয় পার্টি নেতা ও কসকনকপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোলেমান আহমদ লস্কর, বারঠাকুরী ইউপি সদস্য ও জাতীয় পার্টি নেতা আব্দুল আজিজ, মানিকপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলী হোসেন, সুলতানপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ ও জকিগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাবু।
সম্মেলনের প্রথম পর্বে জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিন লস্কর ৭নং বারঠাকুরী ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন। পরে বারঠাকুরী ইউনিয়ন জাতীয় পার্টির নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল মুকিত মুকুল, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মনু ও সাংগঠনিক সম্পাদক নাম আজির উদ্দিনের নাম ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট