1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জে খেলাফত মজলিসের বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা জকিগঞ্জ বাজারস্থ মজলিস কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার-এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য লাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওঃ মুখলিছুর রাহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম।
উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি শিক্ষক আমান উদ্দিন ও মাওলানা সালেহ আহমদ সহ উভয় শাখার শুরা সদস্যবৃন্দ।
শুরা অধিবেশনে ইউনিয়ন শাখা সমূহ, উপজেলা ও পৌর শাখার বিগত বছরের রিপোর্ট পেশ ও পর্যালোচনা এবং চলিত বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া বিশেষ পরিকল্পনার মধ্যে আগামী সকল স্থানীয় নির্বাচনের প্রার্থী ও তাদের কাজের কৌশল নির্ধারণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট