1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী

সিলেট-৫ আসন: মনোনয়ন জমা দিলেন ৮ জন প্রার্থী

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে অংশ নিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিমলীগ ও দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নেতাকর্মী ও সমর্থক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাব্বীর আহমদ, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার ও কায়সার আহমদ কাওছার, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী বদরুল আলম এবং মুসলিম লীগ মনোনীত প্রার্থী খায়রুল ইসলাম স্ব-শরীরে দলীয় প্রতীকে নিজেদের মনোনয়নপত্র জমা দেন। একই দিনে সিলেট-৫ আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট অর্থনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির ও বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেদের মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সকল প্রার্থীই জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে জানান, জনগনের ভোটে নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাট উপজেলায় অকল্পনীয় উন্নয়ন করবেন। পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য ভোটাররা তাদের ভোট প্রয়োগের আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট