1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

সিলেট জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল জাকির হোসাইন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিলেট পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম.শামসুল হক মিলনায়তনে বিগত আগস্ট মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এ সময় সিলেট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলে যোগদানের মাত্র তিন মাসের মাথায় অপরাধ প্রবণতা রোধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন। পাশাপাশি করোনা’র দ্বিতীয় ঢেউ মোকাবেলায় তিনি ছিলেন তৎপর। বিগত দিনে তিনি তদারকীর মাধ্যমে আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও দ্রুততম সময়ে আসামী গ্রেফতার, মাদক উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা দ্রুত নিষ্পত্তি ও আসামী গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট