1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ

জকিগঞ্জের পল্লীশ্রী টুকের বাজারে সিলেট জেলা বিএনপি নেতারা সংবর্ধিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩

সিলেট জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি পদে মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক পদে শফিকুর রহমান, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ইসমাঈল হোসেন সেলিম ও উপদেষ্টা হিসেবে জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল মনোনীত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছে জকিগঞ্জ উপজেলা বিএনপি’র অন্তর্গত বৃহত্তর পল্লীশ্রী আঞ্চলিক শাখা।
মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর টুকের বাজারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর পল্লীশ্রী আঞ্চলিক শাখা বিএনপি’র সভাপতি হাসান আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা আব্দুল মালিক।
উপজেলা ছাত্রদল নেতা তারেক আহমদ-এর পরিচালনায় ও বিএনপি নেতা রাজস বিশ্বাসের স্বাগত বক্তব্যে সূচিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সহ সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন ও সিলেট জেলা বিএনপি’র সহ পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আহমদ সোলেমান, সাবেক ছাত্রদল নেতা এডভোকেট নাসির উদ্দিন সাদিক, জকিগঞ্জ উপজেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি বিষু কুমার ও যুগ্ম সম্পাদক হাসান আহমদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে জকিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট