1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন

সিলেট-জকিগঞ্জ সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাসচাপায় আবুল হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল চালক পুলিশ সদস্য নিহত হয়েছে। রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের ঈদগাহ বাজার এলাকার চাঁদ শ্রীকোণা শেখ পাড়া গ্রামের মোশাইদ আলীর ছেলে।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাছুদুল আমিন জানান, আবুল হোসেন বাহুবল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি তার মোটর সাইকেল যোগে জকিগঞ্জের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পশ্চিমে হিলালপুর এলাকায় সিলেট থেকে আসা যাত্রীবাহী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গোলাপগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পালিয়ে থাকা বাস চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট