1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায়

জকিগঞ্জে মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে ডুবে এক লেগুনা চালকের মৃত্যু!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪

জকিগঞ্জে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে আব্দুল হালিম (৫৫) নামের এক লেগুনা (পিকআপ) গাড়ি চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের মুহিদপুর গ্রামের মৃত রনই মিয়ার ছেলে।
বুধবার (১৯ জুন) সকালে স্থানীয় মুহিদপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, আব্দুল হালিম বন্যার পানিতে মাছ ধরতে গিয়েছিলেন সকাল ৯ টার দিকে। তখন পানির স্রোতে তিনি নিখোঁজ হন। এরপর দুপুর ২টার দিকে শাহবাগ মুহিদপুর এলাকায় তার লাশ ভেসে ওঠে। নিহত আব্দুল হালিম পেশায় লেগুনা (পিকআপ) চালক ছিলেন। নিহতের তিনটি মেয়ে সন্তান রয়েছে বলে জানা গেছে।
জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মহরম আলী জানান, বন্যার পানিতে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধারের পর উর্ধ্বতন কর্মকতাগণের অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট