1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল জকিগঞ্জে মদীনাতুল উলূম মাদ্রাসার ২৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ২২ ডিসেম্বর, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ সোনাসার ব্রিকস ফিল্ডের ২০২৬-২৭ মৌসুমের ইট পোড়ানোর কার্যক্রম শুরু জকিগঞ্জের আটগ্রামে সুরমার ভয়াবহ ভাঙন পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক

জকিগঞ্জ উপজেলা সাংগঠনিক টিম- এর সমন্বয়কারী সাইফুল আলম রুহেল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

সিলেট জেলা আওয়ামী লীগ শনিবার (১৮ সেপ্টেম্বর) কার্যনির্বাহী কমিটির এক সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলার অন্তর্গত ১৩টি উপজেলায় সাংগঠনিক টিম গঠন করেছে। তন্মধ্যে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিমের সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল । তাঁর সাথে এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য হাজী আব্দুল হাসিব মনিয়া ও আখলাকুর রহমান চৌধুরী সেলিম।
এছাড়া জকিগঞ্জ উপজেলার বাসিন্দা হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের নিম্নলিখিত ৫ জন দায়িত্বশীল পদাধিকার বলে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. আহমদ আল কবির, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী ও আমাতোজ জোহরা রওশন জেবিন।
গত সোমবার (২০ সেপ্টেম্বর) একপত্রের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদককে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খাঁন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট