1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ

জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলন-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৯ জুলাই) বিকালে জকিগঞ্জ শহরের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস ছামাদ-এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ-এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা উসামা বিন আশরাফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ পৌর শাখার সেক্রেটারি মাওলানা জামিল আহমদ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমান উল্লাহ প্রমূখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক মাছুম আহমদ তাপাদার, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাকির হুসাইন, প্রকাশনা সম্পাদক কামিল আহমদ, সদস্য এইচ. এম. কবির আহমদ ও হাফিজ তাজুল আহমদ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট